ফেব্রিক ওয়াশ ও কেয়ার চার্ট
কলমকারী, জয়পুরী, বাটিক, জমজম, কটন, মার্শাল, জর্জেট, লিনেন ও অরগেঞ্জা পোশাক দীর্ঘদিন নতুনের মতো উজ্জ্বল ও পাকা রাখতে আমাদের বিশেষজ্ঞ ওয়াশ গাইডলাইন মেনে চলুন।
প্রথমবার ধোয়ার বিশেষ টিপস (বাটিক, কলমকারী ও জয়পুরী ড্রেস):
ন্যাচারাল ডাই ও হ্যান্ড ব্লক প্রিন্টের ড্রেস প্রথমবার ধোয়ার সময় এক বালতি ঠান্ডা পানিতে ১-২ চামচ খাওয়ার লবণ মিশিয়ে মাত্র ৫-১০ মিনিট ভিজিয়ে রেখে আলতো করে ধুয়ে ফেলুন। লবণ কাপড়ের সুতোয় রঙকে স্থায়ী ও পাকা করতে সাহায্য করে। কখনোই দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না এবং কড়া রোদে সরাসরি শুকাবেন না।
Kalamkari
কলমকারি (Kalamkari) পোশাকের যত্ন নির্দেশিকা
ন্যাচারাল ডাই ও অর্গানিক ব্লক প্রিন্ট হওয়ায় প্রথম ওয়াশে হালকা পানি ছাড়তে পারে, এটি স্বাভাবিক। শ্যাম্পু বা মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার উত্তম।
Joypuri
জয়পুরী (Joypuri Print & Cotton) ড্রেসের যত্ন
প্রথম ওয়াশে এক চামচ লবণ ও সামান্য ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখলে রঙ দীর্ঘস্থায়ী পাকা থাকে।
Batik
বাটিক (Hand Batik & Wax Print) ড্রেসের যত্ন
প্রথম ধোয়ায় লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে ধুলে রঙের উজ্জ্বলতা শতভাগ অটুট থাকে।
ZamZam
জমজম ফেব্রিক্স (ZamZam Lawn / Cotton) ড্রেসের যত্ন
উচ্চমানের লাক্সারি ফেব্রিক হওয়ায় রঙ নষ্ট হয় না। সাধারণ ডিটারজেন্টেই পরিষ্কার হয়।
Cotton
প্রিমিয়াম সুতি / কটন (Pure Cotton) পোশাকের যত্ন
রঙিন সুতি পোশাক সাদা কাপড়ের সাথে না ধুয়ে আলাদাভাবে ধোয়া উচিত।
Marshal
মার্শাল সিল্ক/ফেব্রিক (Marshal) ড্রেসের যত্ন
চকচকে ভাব বজায় রাখতে কড়া সাবান পরিহার করুন।
Jorjet
জর্জেট ও শিফন (Georgette / Chiffon) ড্রেসের যত্ন
জর্জেটের রঙ সহজে ফিকে হয় না। লিকুইড ওয়াশ ব্যবহার করুন।
Lilen
লিনেন (Pure Linen) পোশাকের যত্ন
মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন।
Orgenja
অরগেনজা (Organza / Tissue) ড্রেসের যত্ন
এমব্রয়ডারি ও জড়ি কাজের সুরক্ষা বজায় রাখতে ড্রাই ওয়াশ সেরা।
Bangladeshi Traditional
দেশীয় ঐতিহ্যবাহী পোশাক (Bangladeshi Traditional)
প্রথম ধোয়ায় লবণ পানিতে এক পলক ডুবিয়ে ধুয়ে ফেলুন।